শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন

চাকরি নয়, উদ্যোক্তাই তার মূল লক্ষ্য — সফলতার পথে মধ্যনগরের ‘বিসমিল্লাহ মেডিকেল হল’

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি) : বর্তমান সময়ে যেখানে অধিকাংশ তরুণ চাকরির পেছনে ছুটছেন, সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মধ্যনগরের এক তরুণ উদ্যোক্তা মোঃ অলিউল্লাহ। চাকরির আশায় সময় নষ্ট না করে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন “বিসমিল্লাহ মেডিকেল হল” নামের একটি প্রতিষ্ঠান। অল্প সময়েই এলাকাবাসীর আস্থা অর্জন করে সফলতার পথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মধ্যনগর উপজেলার ব্যস্ততম বাজার এলাকায় গড়ে ওঠা “বিসমিল্লাহ মেডিকেল হল”-এ প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবা ও পরামর্শ দেওয়া হয় আন্তরিকতার সঙ্গে। প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোঃ অলিউল্লাহ জানান, শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর “চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা না করে আমি নিজেই কিছু করার চিন্তা করি। ছোট পরিসরে শুরু করলেও এখন মানুষের ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।”

স্থানীয়রা জানান, এলাকায় নির্ভরযোগ্য ও সেবামূলক একটি মেডিকেল প্রতিষ্ঠান হিসেবে “বিসমিল্লাহ মেডিকেল হল” ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে রাত-বিরাতে ওষুধ সরবরাহ এবং সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণের কারণে প্রতিষ্ঠানটির সুনাম বাড়ছে।

একই গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, “মোঃ অলিউল্লাহ একজন পরিশ্রমী ও ভদ্র ছেলে। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে সে আজ সমাজের তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মতো তরুণরা এগিয়ে এলে এলাকার অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি বেকারত্বও কমে আসবে।”

তরুণ উদ্যোক্তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বেকারত্ব দূর করতে তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি। “বিসমিল্লাহ মেডিকেল হল” সেই উদাহরণই তৈরি করেছে।

স্থানীয় যুবকদের উদ্দেশ্যে উদ্যোক্তার বার্তা, “পরিশ্রম ও সততা থাকলে ছোট উদ্যোগও একদিন বড় প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host