শিরোনাম :
ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী ভাসানীতে Student Grooming and University Adaptation Program-এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত সাংবাদিক সিহাব’র শুভ জন্মদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

খুলনা প্রতিনিধি : জুলাই সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে খুলনার শিরোমণিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তর শাখা।

রবিবার ১৯ জুলাই বিকেল ৫টায় শিরোমণি বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির ঘোষিত “অদম্য জুলাই” কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টির মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শিরোমণির খুলনা-যশোর মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

মিছিলে অংশ নেওয়া ছাত্র ও যুবসমাজকে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, জিন্দাবাদ” সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়।

নেতারা বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে, জুলাই সনদের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়ন করতে হবে, এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা তাদের দাবিসমূহ অনতিবিলম্বে মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। মিছিল এবং সমাবেশে ছাত্রশিবির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজারের আশেপাশের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930