ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ‘সরকার ফ্যাসিজমের পথে এগোচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন’ : মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকটের দায় আমদানি নির্ভর নীতির কারণেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী  নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত  টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয় ভুল চিকিৎসায় গর্ভস্থ শিশু মৃত্যুর অভিযোগ : পঞ্চগড়ে পদার্থবিজ্ঞানের ছাত্রীর ‘ফার্মেসি খুলে ডাক্তারি’ রাজিবপুরে সন্তানের পিতৃত্বের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

জ্বালানি সংকটের দায় আমদানি নির্ভর নীতির কারণেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : পতিত সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই দেশে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুয়নায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেছেন, বর্তমান সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার ২৮ আগস্ট বিকেলে কুমিল্লা টাউনহলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। অতীতে গ্রহণ করা আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে।”

তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরান-ফিলিস্তিন সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে। এর ফলে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে দাম বেড়েছে।

তিনি আরও বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে একদিকে আর্থিক চাপ তৈরি হয়েছে, অন্যদিকে প্রয়োজনীয় গ্যাস সরবরাহেও সংকট দেখা দিয়েছে।”

জ্বালানি সংকট সমাধানে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জ্বালানির মজুদ তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাস দ্রুত ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।

সেমিনারে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্প গ্রহণ নয়; মানুষের দৈনন্দিন প্রয়োজন ও সমস্যা বিবেচনায় নিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।”

তিনি বলেন, দীর্ঘ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যারা জীবন দিয়েছেন এবং যারা এখনো ক্ষত বহন করছেন, তাদের প্রতি দায়বদ্ধতা হচ্ছে গণতান্ত্রিক ও পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প একটি মহাসড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। প্রস্তাবিত মহাসড়কটি বাস্তবায়ন হলে কুমিল্লার উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকটের দায় আমদানি নির্ভর নীতির কারণেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী 

আপডেট সময় : ১১:৪০:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬