শিরোনাম :
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন যুবদল নেতা তাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মাভাবিপ্রবিতে টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে AI-এর ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনা আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা, ফেসবুক জুড়ে তুমুল উন্মাদন টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু লাউড়েরগড় বাজার বণিক সমিতির উদোগে সড়ক নির্মাণ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু

Reporter Name
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে কারানির্যাতিত নেতাদের সম্মাননা প্রদান ও ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কারানির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অবদান এবং নির্যাতন-নিপীড়ন সহ্য করে দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন নেতাকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেসব নেতাকর্মী কারানির্যাতন, মামলা-হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন, তাদের অবদান দল ও দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই দলের শক্তি। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031