শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে ইটভাটায় নৌবাহিনীর অভিযান: বিপুল মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একটি ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে এ ঘটনায় ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আসামি করা হয়নি বলে জানা গেছে।

সোমবার ৪ মে ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় নুরুল কবিরের মালিকানাধীন একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লাখ পিস ইয়াবা এবং বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছে নৌবাহিনী।

এ সময় আরও জব্দ করা হয় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি।

অভিযান চলাকালে আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হলেও, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের মামলায় তাকে আসামি করা হয়নি।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আটক নুরুল কবিরকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আকিব শাহরিয়ার হিমো।

এ দিকে, স্থানীয় সূত্রের দাবি—নুরুল হুদা মেম্বার ও তার ভাই নুরুল কবির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আত্মস্বীকৃত মাদক কারবারি তারা। তাদের আইনের আওতায় আনা হলে টেকনাফের বড় মাদক চক্রের তথ্য বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা।

প্রশাসন সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host