শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ জুন দিনব্যাপী উপজেলা পরিষদ গণ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, তথ্য অফিসার ধনেশ্বর চন্দ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাহিত্য পরিষদ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেস, প্রভাষক মোকাররিমা বেগম প্রমুখ।এ ছাড়া গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি দল থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাটি প্রাথমিক রাউন্ড ও নক আউট রাউন্ড এবং একটি ফাইনাল রাউন্ডে বিভক্ত ছিল। প্রাথমিক রাউন্ড থেকে বিজয়ী দল পরের নক আউট রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য’। দ্বিতীয় রাউন্ডে ‘অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারন” এবং চুড়ান্ত পর্বের ফাইনাল রাউন্ডে নির্ধারিত বিষয় ছিল, ‘ নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটেছে”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে তাদের বক্তব্য উপস্থাপন করে।বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে উপস্থিত দর্শক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর চূড়ান্ত মূল্যায়নে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রানার্সআপ (দ্বিতীয় স্থান) হওয়ার কৃতিত্ব লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার, সনদপত্র এবং শুভেচ্ছা স্মারক হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host