শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে সনাতন পদ্ধতিতে (হাত দিয়ে) পাথর তুলতে গিয়ে মাটি ভেঙে নদীর পানিতে ডুবে আইয়ুব আলী (৩০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২১ মে বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আইয়ুব আলী একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি পাথর শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে করতোয়া নদীর পানিতে নেমে পাথর টানার বেদা নিয়ে পাথর তুলতে গেলে নদীর পাড়ের উপরিভাগের মাটি হঠাৎ ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে আইয়ুব পানির নিচে মাটিচাপা পড়ে যান।

এ সময় স্থানীয় শ্রমিকরা তা দেখে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host