সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন মুসলমান এই দেশে যতটুকু সুজোগ সুবিধা পাবেন ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মের মানুষেরাও পাবেন। আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি, সকল ধর্মের মানুষকে ধারণ করি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে পঞ্চগড়ের জালাসী চানপাড়া মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আজাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”- এই স্লোগানকে সামনে রেখেই সরকার দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চায়।

তিনি আরও বলেন, সনাতন ধর্মের এই অনুষ্ঠানে অনেক মুসলমান ভাইও এসেছেন বাংলাদেশের এই চিরচেনা সংস্কৃতির ঐক্যে যেন কোন ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী ফাটল ধরাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

রথযাত্রা উৎসব অনুষ্ঠানে রাধাগোবিন্দ নামহট্ট মন্দিরের সভাপতি দেবানন্দ দামোদার দীনবন্ধুর সভাপতিত্বে এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক সদস্য আব্দুল্লাহ রণিক, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলা মন্দির ও বোদা উপজেলার সিপাইপাড়া সন্ন্যাসী মন্দিরে রথযাত্রা উৎসবে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930