শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা আওয়ামীলীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার।

সোমবার ২৫ মে পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় সেই আউলিয়ারঘাটে ওয়াই ব্রীজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান কে হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন কালে প্রতিমন্ত্রী আজাদ রড, বালি, সিমেন্টের গুনগত মান যাচাই করে উষ্মা প্রকাশ করে বলেন, এই ব্রীজ বারবার হবেনা একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন।কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, সিডিউল অনুপাতে কাজ করবেন। বিন্দু পরিমাণ অনিয়ম দূর্নীতি হলে ছাড় দেয়া হবেনা প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করবোনা।

এ সময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধান সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল।শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৮০ জনের মতো মানুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। পরে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস টানা চার দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রথমদিনে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ২২ জনের লাশ উদ্ধার করা হয়। পঞ্চম থেকে ১৮তম দিনে আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি হলেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host