বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে যৌন নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কুমিল্লায় পোষ্য সোসাইটির জনসচেতনতা কর্মসূচি কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ সৎ মার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

পঞ্চগড়ে জেলায় এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি : আগামী ২৮ শে জুন পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলনে কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন।

এছাড়া, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোন অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না। তবে কান্নারত কোন বাচ্চাকে জোর করে ভিটামিন এ না খাওয়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host