শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারিদের বিনা কারণে চাকুরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক, সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিল, স্ব স্ব প্রতিষ্ঠানের বয়স শিথিল করে স্থায়ীকরণের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে ৫ দফা দাবী আদায়ের লক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মাসে ৩০ দিন শ্রম দিলেও আমাদের মজুরী দেয়া হয় ২২দিনের। এই বৈষম্য কেন। আমরা সঠিক সময়ে কাজ করেও বঞ্চিত হচ্ছি। আমরা ছুটি কাটালে, মহিলারা মাতৃত্বের ছুটি কাটালে সেই মজুরী দেয়া হচ্ছে না। স্থায়ীকরণ সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ার জোর দাবী জানান সরকারের কাছে। এই দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহবায়ক তৌফিক, সদস্য সচিব উসমানসহ অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930