শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে উদ্ধার করা হয়েছে শতবর্ষী পুরোনো একটি সীমান্ত পিলার (যা স্থানীয়দের কাছে ‘ম্যাগনেট’ বা ‘বোমা পিলার’ নামে পরিচিত)। মাদক উদ্ধারে গিয়ে এমন দুর্লভ ও রহস্যময় বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জুলাই দুপুরে শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উজানগাঁও গ্রামে এই বিশেষ অভিযান চালায়। অভিযান পরিচালনায় গ্রামবাসীসহ জিয়াউর, নয়ন আহমেদ ও হেকিম মোড়ল গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন।

অভিযান চলাকালে গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রককিয়া মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিশেষ সীমান্ত পিলারটির সন্ধান পায় পুলিশ। স্থানীয়রা জানান, অভিযুক্ত রককিয়া মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চোরাই চালানের ব্যবসার সাথেও জড়িত রয়েছেন।

এ দিকে উদ্ধারকৃত পিলারটির গায়ে ইংরেজিতে ‘১৮১৮’ সন খোদাই করা রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের একটি ঐতিহাসিক সীমানা পিলার। পরবর্তীতে এসআই আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে পিলারটি উদ্ধার করে শাল্লা থানায় নিয়ে যান।

উদ্ধারকৃত বস্তুটি এক নজর দেখার জন্য শাল্লা থানায় শত শত উৎসুক জনতা ভিড় জমায়। উপস্থিত লোকজনের মধ্যে কোনো কোনো প্রত্যক্ষদর্শী এটিকে ‘ম্যাগনেট’, কেউ ‘সীমানা পিলার’, আবার কেউবা কৌতূহলবশত ‘বোমা’ হিসেবে আখ্যায়িত করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়রা মন্তব্য করে বলছেন— এটি যেন ঠিক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা”র মতো ঘটনা। মাদক উদ্ধারে গিয়ে উদ্ধার হলো দুইশত বছরেরও পুরোনো সীমান্ত পিলার।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই শওকত আলী বলেন, আমরা পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই ঘটনার পর সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। তারা শাল্লাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দাবি জানান। বক্তারা অবিলম্বে রককিয়া মিয়াসহ জড়িত সকল মাদক ও চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসাথে শাল্লায় মাদক ও অপরাধ নির্মূলে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930