শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (গ্রেড-১) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গবেষক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ড. মোহাম্মদ আতিকুর রহমান ২০০৩ সালে পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে বর্তমানে অধ্যাপক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার মূলক্ষেত্র মলিকুলার ও ট্রেডিশনাল ইনসেক্ট টেক্সোনমি, ইনসেক্ট বায়োডাইভার্সিটি, ইনসেক্ট ইকোসিস্টেম সার্ভিস এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা।

একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক হিসেবে তিনি ৫৩টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি বিশ্বে ৩১টি নতুন প্রজাতির ইনসেক্ট আবিষ্কারসহ অর্ধশতাধিক নতুন রেকর্ডেড ইনসেক্ট স্পেসিস সংযোজন করেছেন যা তাঁর গবেষণা জীবনের উল্লেখযোগ্য অর্জন। এছাড়া জিনব্যাংকে ২৭টি জিন সিকোয়েন্স জমা দিয়েছেন এবং দেশি-বিদেশি ১৬টি গবেষণা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন।

গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (২০০৮), এক্সেলেন্ট একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১০), নতুন প্রজাতি আবিষ্কার ও এসসিআই প্রকাশনার জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড (২০১২) এবং ২০২৩-২৪ অর্থবছরে পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (RTC) থেকে “সেরা গবেষণা পুরস্কার” অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ট্রেজারার হিসেবে নিয়োগের আগে তিনি পবিপ্রবির রেজিস্ট্রার, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, অর্থ কমিটির সদস্য, একাডেমিক মাস্টার প্ল্যান কমিটির সদস্য, ভর্তি কমিটির সদস্য এবং বিভিন্ন নিয়োগ বোর্ডের সদস্য এবং সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পূর্বে কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

শিক্ষক হিসেবেও তিনি সমানভাবে সফল। গত ২৩ বছরের বেশি সময় ধরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করছেন। তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকজন পিএইচডি গবেষক এবং প্রায় অর্ধশত এমএস শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল জার্নালা অব ইনোভেটিক রিসার্চ-এর এডিটর-ইন-চিফ, Innovative Research Syndicate-এর পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পিয়ার রিভিউয়ার এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার একাধিক পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক দক্ষতা, গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ট্রেজারার হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ডক্টর রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host