শিরোনাম :
চলে গেলেন আলোকবর্তিকা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; বিএনপিসহ সর্বস্তরের জনতার শোক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্তি কালিয়াকৈরে টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, লক্ষাধিক মানুষ পানিবন্দী বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় পাশে দাড়ালেন তারা হাঁস খুঁজতে গিয়ে ১১ বছরের শিশু কাঁচির মুখে ধর্ষণের শিকার, মূল অভিযুক্ত গ্রেফতার দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তিতে রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব দাউদকান্দিতে মোহনা টিভির কার্যালয়ে লুটের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তিতে রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব

Reporter Name
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী চারজন শিক্ষার্থীই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সুপালী সরকার (রোল: ৬৩০১১৫০), মৌ সরকার (রোল: ৬৩০১১৫১) এবং স্নিগ্ধ বিশ্বাস কংক (রোল: ৬৩০১১৪৯)। এছাড়া সাধারণ বৃত্তি অর্জন করেছে বিচিত্র অধিকারী (রোল: ৬৩০১১৪৮)।

চারজন শিক্ষার্থীই মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল তালুকদার বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930