জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ
- আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
বগুড়া প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার টিটু মিলনায়তনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের প্রধান উপদেষ্টা মো. শামছুল আলম।
প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের সভাপতি ক্বারী মাওলানা মো. শামছুল হক আনছারী, মহাসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন এবং স্থায়ী কমিটির মহাসচিব মো. রেজাউল হক।
এ সময় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














