ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ জুলাই বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগ, দুমকির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন এবং দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাইনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬