শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি : বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারী আসামিকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপর দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা) এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বরগুনা থানায় পেনাল কোডের ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host