বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে যৌন নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কুমিল্লায় পোষ্য সোসাইটির জনসচেতনতা কর্মসূচি কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ সৎ মার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু  আসন্ন ইউপি নির্বাচনে ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন সোহেল

আওয়ামী লীগের দোসর ড. মো. আব্দুল আউয়ালের বাকৃবির উপাচার্য হওয়ার গুঞ্জন!

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আব্দুল আউয়াল আবারও বাকৃবির উপাচার্য পদে দায়িত্ব নিতে তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনির আস্থাভাজন হিসেবে তিনি তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন এবং সে সময় একচ্ছত্র প্রভাব বিস্তার করেন বলে সমালোচকদের দাবি।

গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলে তিনি কৌশলে অবস্থান পরিবর্তন করে প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বাকৃবির উপাচার্য পদ পেতে আরও সক্রিয় হয়ে উঠেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমনও আলোচনা রয়েছে যে, প্রভাবশালী বিভিন্ন মহলের সঙ্গে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে সমঝোতার মাধ্যমে উপাচার্য পদ নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, চলতি সপ্তাহেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় ড. মো. আব্দুল আউয়ালের নামও রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host