মোঃ সোহরা্ব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজীবী এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু। উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো, আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ তেঁতুলিয়া উপজেলা কৃষক দল, উলামা দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলার ৭ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে।
বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজ্ঞ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন সম্মানিত প্রতিনিধি। সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বিচার, আইন ও রাজনীতির অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আইনবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হারিয়েছে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মাদ্রাসার অধ্যায়নরত হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কুরআন খতম করা হয়। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।