শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মধ্যনগরে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক মাখন মহানায়ক।

এ সময় বক্তব্য দেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহ-সম্পাদক মোসাব্বির তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আয়াতুল্লাহর বড় ভাই সোহাগ মিয়া এবং মধ্যনগরে জুলাই আন্দোলনে আহত একমাত্র ছাত্রদল কর্মী অপি আহমেদ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে গণতন্ত্র, স্বাধীনতা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host