শিরোনাম :
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’ অ্যালবামের মোড়ক উন্মোচন টাঙ্গাইলে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’ অনুষ্ঠিত টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো ১০ বিজিবির অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ “আমরাই তৃতীয় রাজনৈতিক শক্তি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না” : আসিফ মাহমুদ কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, ধামাচাপা দেয়ার চেষ্টা মধ্যনগরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, ভূয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড ৩৮ ঘণ্টা খোলা আকাশের নিচে নারী শিশু সহ ১০ জন, সমাধান মেলেনি পতাকা বৈঠকেও
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ জুন শনিবার অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মানাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ডেঙ্গু বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ র‍্যালিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031