শিরোনাম :
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’ অ্যালবামের মোড়ক উন্মোচন টাঙ্গাইলে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’ অনুষ্ঠিত টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো ১০ বিজিবির অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ “আমরাই তৃতীয় রাজনৈতিক শক্তি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না” : আসিফ মাহমুদ কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, ধামাচাপা দেয়ার চেষ্টা মধ্যনগরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, ভূয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড ৩৮ ঘণ্টা খোলা আকাশের নিচে নারী শিশু সহ ১০ জন, সমাধান মেলেনি পতাকা বৈঠকেও
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

১০ বিজিবির অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জব্দকৃত ইয়াবার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

বিজিবি প্রেসরিলিজে জানায়, শনিবার (৬ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান (পিতা: ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক খলিলুর রহমানের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031