সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

মাভাবিপ্রবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।

বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবরণের মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অবস্থানে অবিচল ছিলেন। নব্বইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

উপ-উপাচার্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, এস্টেট অফিসের পরিচালক ও বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু জাফর আহমেদ শিবলী, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বদরুল আলম মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ঐক্য ফোরামের মো. শাহ আলম মিঞা, সায়াদৎ আল-হারুন, আল আমিন সিদ্দিকী, মোহাম্মদ নজমুল হক, মির্জা রফিকুল ইসলাম,মো.নজরুল ইসলাম, শহিদুল ইসলাম খান শাহিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host