সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় ইয়াবা, মদ ও গাজাঁসহ আটক ৩ দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

শাল্লায় ইয়াবা, মদ ও গাজাঁসহ আটক ৩

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:১২ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত রবিবার ১৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো: হেলাল মিয়া (৪৪) দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মো: তোফাজ্জল হোসেন (৪৬) আটগাঁও (বড়হাটি) গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মো: খিজির মিয়া (৩৬) উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host