• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শাল্লায় ৫১৬ কোটি টাকার ধাঁন উৎপাদন বন্যার শঙ্কা কাটেনি এখনও

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় টানা চার-পাঁচদিনের বৃষ্টিতে হাওরের ফসলের আংশিক ক্ষতির মধ্যদিয়ে এ বছর ৫১৬ কোটি টাকার ধাঁন উৎপাদন। আমরার অবস্থা খুব খারাপ, ভৈরী আবহাওয়ার মাঝেও পাশ্ববর্তী আছানপুরের বেড়িবাঁধে কালর্ভাট (স্লুইসগেট) না থাকায় কোমর পানিতে ক্ষেতে ধান কাটতে হইছে। ৮ কেয়ার জমি করছি তার মধ্যে ৬ কেয়ার কাটছি এবং ২ কেয়ার তলিয়ে গেছে। ইকানে যদি কালভার্ট না দেয় তাহলে অবস্থা হারাজীবন (সারাজীবন) খারাপ থাকবো। যে টুকুই কাটছি রইদ (রোধ) না থাকায় খুব বিপদেই পড়ছি। মাঠে রাখছিলাম,গতরাতের বৃষ্টির পানিতে মাড়াই করা ধানও তলে গেছেগা। এখন ধানের চিন্তায় রাইতে ঘুম ওয় না। বউ-বাচ্চা নিয়ে খুব চিন্তায় আছি। কৃষি কাজ করে সারা বছর খাই। পোলা- মাইয়ার পড়ালেখার খরচাপাতিও এই ফসল থেকেই দিতে হয়। বর্ষা মাসে আমাদের কোন কাম কাজ না থাকায় এই একটা ফসলের আয় দিয়েই সারাবছর চলতে হয়। এখন বাঁচার কোন উপায় নাই। খুব হতাশার মাঝে আছি। ওকন (এখন) সরকার আমাদেরকে সহযোগিতা না করলে অবস্থা খুবই বেতালা। উপরের কথাগুলো শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওরের আছানপুর গ্রামের কৃষক জন্টু চন্দ্র দাসের মতো ছয়টি হাওরের অধিকাংশ কৃষকেরই এখন একই করুন দশা। টানা কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে কৃষক যেন তাসের তোপেরমতো ফসলের ক্ষতি ঘটেছে। টানা পাঁচদিন ধরে অতি ভারী বর্ষণে হাওরপাড়ের কৃষকেরা চরম দুর্ভোগ ও দুর্দশায় পড়েছেন। জলবদ্ধতায় হাওরের ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি ধান শুকানোর খলা,মাঠঘাট সর্বত্রই এখন পানিতে আগাম বন্যার আকার ধারণ করছে। এদিকে আগামী ৩ মে পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় কৃষকদের চরম উৎকণ্ঠা ও আতঙ্কেই দিন পার করছে। উপজেলার বড় ছয়টি হাওরেই এখন একই দশা। জ্বালানি সংকট থাকায় অনেক হারভেস্টার ধান কাটার মেশিন হাওরে পড়ে থাকতে দেখা গেছে। শ্রমিক সংকট এখন কৃষকদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। ধানের দামও কম। শ্রমিকদের মজুরি দিতে কৃষকদের ৬৫০-৭০০ টাকায় কাঁচা মাড়াই ধান বিক্রি করতে হচ্ছে। টানা বৃষ্টি থাকায় অনেকে ধানও বিক্রি করতে পারছেন না,পাইকারদের মধ্যে রয়েছে দালাল সিন্ডিকেট। সবমিলিয়ে খুব হতাশার মাঝেও রাতদিন পার করতে দেখা গেছে স্থানীয় কৃষকদের।

এ দিকে ক্ষতি কমাতে হাওর রক্ষা বাঁধ নিমার্ণ কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত দাস ও কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীরা প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের খোঁজখবর নিচ্ছেন। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণের কথাও জানানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলেও হাওর রক্ষা পরিস্থিতি সবকিছু ঠিকটাক রয়েছে বলে জানান,

পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাল্লা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল হক। তিনি বলেন, কৃষকদের সচেতন করতে প্রতিটি হাওরে মাইকিং করা হয়েছে। সঙ্গে ৮০ ভাগ ধান পরিপক্ব হলেই দ্রুত কাটার জন্য কৃষকদের বলা হয়েছে। ধান কাটার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা তত্ত্বাবধানে বিভিন্ন গ্রামে গ্রামে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে। সার্বিক বিষয়ে কৃষি কর্মকর্তা শুভজিত রায়ের উদ্যোগে প্রতিবেদককে
জানান, শাল্লা উপজেলায় এ বছর মোট ২১,৭০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর থেকে ধান উৎপাদন প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৩৬৮ মেট্রিক টন ও চাল উৎপাদন প্রায় ৯৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। যার বাজার মূল্য ৫১৬.১২ কোটি টাকা। তবে ৩০ এপ্রিলের আগে জলবদ্ধতায় প্রায় ৪ হাজার ৩৪০ হেক্টর জমি শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে আক্রান্ত প্রায় ৭৭১ হেক্টর জমি এবং শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে চুরান্ত ক্ষতিগ্রস্থ জমি প্রায় ১৬৭ হেক্টর। এখন পর্যন্ত হাওরে ৬৪% ও নন হাওরে ৩৩% ধান কর্তন হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে মে মাসের ৭ দিনের মধ্যে ধান কাটার কাজ শেষ হবে। একই সঙ্গে কৃষক ভাইদের অনুরোধ, ৮০ ভাগ ধান পাকলে অপেক্ষা না করে দ্রুত কাটার জন্য। বিদ্যুৎ চমকালে ৩০ সেকেন্ডের মধ্যে বজ্রপাত হতে পারে তাই কৃষকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি। কাবিটা স্কিম প্রণয়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়ত কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। কীভাবে ক্ষতির পরিমাণ কমানো যায় সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। হাওরের বাঁধ বা কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা