শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ : জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

Reporter Name
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ : চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা।

বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিত ভাবে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রাব্বি ও অন্য হামলাকারীরা। পুলিশ তাকে গ্রেপ্তারে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলার ঘটনার প্রধান আসামীসহ হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন,চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্যরা!

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোল উপজেলার সাংবাদিক ব্যানারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় সাংবাদিক ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, গোমস্তাপুর উপজেলা সাংবাদিকের ব্যানারে এবং ভোলাহা উপজেলা সাংবাদিকদের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ সকল উপজেলায় সাংবাদিকের উপরে নক্করজনক হামলার প্রতিবাদে উত্তল চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংবাদিক মহলের সকল সাংবাদিকেরা, তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host