শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : আন্তর্জাতিক গুম বিরোধী সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

আজ শনিবার ২৩ মে দুপুরে গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে পঞ্চগড়ে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে দেশ। আর গুমের মতো অমানবিক ঘটনা যেন না ঘটে সেই দাবি জানান তারা।
এদিকে মিনারা বেগম এখনো তার সন্তানকে খুঁজে ফেরেন এবং বলেন, আমার ছেলের হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।’ এভাবেই মানববন্ধনে ১৪ বছর আগে গুম হওয়া সন্তান ইমাম হাসানকে ফিরত পাওয়ার আকুতি জানান মা মিনারা বেগম।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেনসহ অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম।
উল্ল্যেখ্য ২০১২ সালের ৫ মার্চ। ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইমাম হাসানকে। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host