শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ মে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর ইউনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয় এবং উপস্থিত অতিথিরা এসব কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930