শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন তেঁতুলিয়া উপজেলার সেই আলোচিত ইউএনও প্রত্যাহার সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনকে ২ দিনের কারাদণ্ড ও জরিমানা কুমিল্লায় ভাতিজী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভারতে অবৈধ অনুপ্রবেশকালে সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক ১ মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত মহাদেব মজুমদারকে ইউএনওর সহায়তার আশ্বাস আওয়ামী লীগের দোসর ড. মো. আব্দুল আউয়ালের বাকৃবির উপাচার্য হওয়ার গুঞ্জন! জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে সবুজ আলম ছাত্রদলের দাবির প্রেক্ষিতে মাভাবিপ্রবিতে বাড়লো বাসের সিডিউল সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

তেঁতুলিয়া উপজেলার সেই আলোচিত ইউএনও প্রত্যাহার

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তাকে প্রত্যারপূর্বক জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয় তবে প্রজ্ঞাপনের পর রবিবার ৫ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয় তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তেঁতুলিয়া ইউএনওকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে জেনেছি।

‎জানাগেছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এখনো তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তেঁতুলিয়াতেই রয়েছেন। তিনি আদেশের পরও কর্মস্থল ত্যাগ করেননি।

এর আগে ২৯ জুন ওই ইউএনও কার্য্যালয়ের সামনে উর্মি আক্তার এক নারী ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে অভিযোগ এনে টাকা ফেরত চেয়ে ইউএনও সামনে ফেসবুকে লাইভ করেন। পরে জেলা প্রশাসনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে টাকা ফেরত পেতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন।

পরে গত ১ লা জুলাই বুধবরার উপজেলা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরূদ্ধে সাইবার আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। ঘুষের টাকার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনার রংপুর কার্য্যালয় হতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিনকে তারাগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে বদলি করা হয। পরে ২ জুলাই সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আফরোজ শাহিন খসরুকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930