শিরোনাম :
ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী ভাসানীতে Student Grooming and University Adaptation Program-এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত সাংবাদিক সিহাব’র শুভ জন্মদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ইমন হত্যা মামলায় ৩৯ আসামির নাম বাদ, আদালতে ডিভিশন মামলা

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত ইমন হত্যা মামলার চার্জশিট থেকে ৩৯ জন আসামির নাম বাদ দেওয়ার ঘটনায় মামলার বাদী দায়রা জজ আদালতে ডিভিশন মামলা দায়ের করেছেন।

বাদীপক্ষের দাবি, চার্জশিট থেকে ৩৯ জনের নাম বাদ দেয়ায় মামলার সুষ্ঠু বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে বাদ পড়া আসামিদের পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হন তারা।

বাদী বলেন, “হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।”

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, ডিভিশন মামলার শুনানিতে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুও আদালতে উপস্থিত ছিলেন।

আদালত আবেদনটি আমলে নিয়ে চার্জশিট থেকে বাদ পড়া ৩৯ জনের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ইমনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্দোলন চলাকালে নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন। চার্জশিটে ৩৯ জনের নাম বাদ দেওয়া হলে বাদীপক্ষ এর বিরুদ্ধে ডিভিশন মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930