শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ২০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

Reporter Name
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : গ্রামীণ অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আরও সহজ ও গতিময় করতে জেলা পরিষদের বিশেষ উদ্যোগে ও বাস্তবায়নে এলাকার ২০ জন মেধাবী ও গ্রামীণ শিক্ষার্থীর মাঝে যাতায়াতের বাহন হিসেবে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই স্বপ্নের বাহন তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দূরের পথ পাড়ি দিয়ে গ্রামীণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধ করতেই পঞ্চগড় জেলা পরিষদ এই প্রশংসনীয় প্রকল্প হাতে নিয়েছে। বিতরণকৃত এই ২০টি বাইসাইকেল শিক্ষার্থীদের সময় বাঁচানোর পাশাপাশি তাদের পড়াশোনায় নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“বাইসাইকেল শুধু বাহন নয়, মেধার মূল্যায়ন” উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমাদের গ্রামীণ শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। যাতায়াতের কষ্টের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই সরকার ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এই বাইসাইকেল শুধু তাদের বিদ্যালয়ে যাওয়ার বাহন নয়, এটি তাদের এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস।” তিনি শিক্ষার্থীদের এই উপহারের সঠিক ব্যবহার করে দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নতুন বাইসাইকেল পেয়ে আনন্দে উদবেলিত হয়ে যায়। বয়ে যায় উপস্থিত ২০ জন শিক্ষার্থীর চোখে-মুখে খুশীর স্পষ্ট ছাপ।

প্রতিক্রিয়ায় এক শিক্ষার্থী জানায়, “বাড়ি থেকে স্কুল অনেক দূরে হওয়ায় প্রতিদিন হেঁটে যেতে কষ্ট হতো, মাঝেমধ্যে দেরিও হয়ে যেত। এখন আর সেই চিন্তা নেই। এখন আমি প্রতিদিন সময়মতো স্কুলে যেতে পারব।”

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনর সাধারান সম্পাদক দিলরেজা ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও শিক্ষার প্রসারে এবং শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনমুখী ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host