সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮২ তম জন্মদিন পালন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত চেয়ারপার্সন গনতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন।

শনিবার ১৫ আগষ্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমতলী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি প্রয়াত চেয়ারপার্সন গনতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মূলত দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। আমতলীসহ বিভিন্ন স্থানীয় পর্যায়েও দলীয় কার্যালয় ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে, তবে আলাদাভাবে কোনো বড় শুভেচ্ছা মিছিল বা শোডাউনের কেন্দ্রীয় নির্দেশনা ছিল না।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির জানান, আমাদের প্রাণপ্রিয় আপসহীন নেত্রী, গনতন্ত্রের মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং নেএীর রাজনৈতিক আদর্শ বুকে লালন, পালন করে আগামীতে পথ চলতে পারি,এবং প্রিয় নেত্রীর জন্য সবাই দোয়া করবেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো:য়তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির, সাবেক সদস্য সচিব মো: জালাল খান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় দলীয়কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় কার্যালয়ে ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে, ১৯৪৬ সালের ১৫ অগাস্ট। পারিবারিক নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসা থেকে পড়ালেখা করেন। পরে সেখানে চা ব্যবসায় জড়ান ইস্কান্দার; বিয়েও করেন তিস্তা পাড়ের শহরটিতে।

১৯৪৭ সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানে মিশনারি স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরানোর পর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন খালেদা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম তারিখ ১৫ আগস্ট ১৯৪৬ এবং মৃত্যু তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host