সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

মধ্যনগরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে পারিবারিক আদালতের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ১৬ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটে মধ্যনগর থানাধীন ৪ নম্বর মধ্যনগর সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামি মো. ছাইদুল আলম। তিনি মধ্যনগর উপজেলার খালিসাকান্দা গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পারিবারিক আদালত, শাল্লা, সুনামগঞ্জের সিআর নং-পারিঃ জারী/০২/২৫, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫-এর মামলায় পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. ছাইদুল আলমকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মধ্যনগর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host