শিরোনাম :
বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নিন ওসি রতন শেখ  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা  কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ, সাংগঠনিক রাফি এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ আমতলীতে ভূয়া আইডির ছড়াছড়ি, মিথ্যা গুজব ও তথ্য ছড়িয়ে হয়রানি! রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত, এমপিও আবেদন পূর্বক ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গত ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে শূন্য পদে চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি ২০২৬ থেকে অনুদান অবিলম্বে ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ মে সকাল ১০টায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে “অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহাসচিব মোঃ শামছুল আলম, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারী, সংগঠনের মুখপাত্র মোঃ রাকিবুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ গোলাম আজম, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, নজরুল ইসলাম হিরন, জাহাঙ্গীর আলম বাদশা, মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা জুহুরুল আলম, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আকরাম হোসেন, মাওলানা আব্দুছ সাত্তার, নুরুন্নবী, মোঃ জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, মাওলানা বেলায়েত, মাওলানা আব্দুর রহিম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম ও মাওলানা গাজী মাজেদুল হকসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত মাদরাসা শিক্ষা অধিদপ্তর কোনো শিক্ষক-শিক্ষিকার অনুদান ছাড় করেনি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের লক্ষ্যে ১৯৭৮ সালের অধ্যাদেশের ১৭(২) ধারা জারি করা হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে ১৯৯৪ সালে সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভাতা চালু করে এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তির ব্যবস্থা করে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯টি রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত এমপিও বাস্তবায়ন এবং জানুয়ারি ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত অনুদান অবিলম্বে ছাড়ের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category