‘তাছলিমা আক্তার মুক্তা’
রোদ ঝলমল তপ্ত সকাল
সূর্য্যি মামার সঙ্গে
সারা গায়ে আবির মাখে
লাল টুকটুক রঙ্গে।
আগুন ঝরা দুপুর ছড়ায়
কৃঞ্চচূড়ার ডাল ,
জৈষ্ঠ্যমাসের পাকা কাঁঠালে
গন্ধে টালমাটাল ।
হলুদ রঙের আম গুলো সব
তপ্ত রোদে দোলে ,
ডাঁসা ডাঁসা লিচুরা মিলে
গল্প কবিতা বলে ।
হঠাৎ এসে কাঠবিড়ালি
নারকেল গাছে বসে,
কুটস কুটস ডাব গুলো খায়
মিষ্টি করে হেসে ।