শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ডুমুরিয়ার রুপরামপুরে ড. এস কে বাকার ললিতকলা একাডেমি’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ডুমুরিয়া প্রতিনিধি : ড. এস, কে বাকার ললিতকলা একাডেমি, -এর উদ্যোগে “রবীন্দ্র-নজরুল” জয়ন্তী ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক  অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার ২৬ মে সন্ধ্যায় ডুমুরিয়ার রুপরামপুর ড.এস কে বাকার ললিতকলা একাডেমি মিলনায়তনে সুদুর আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী দানবীর ও সমাজসেবক ড.শামসুল করিম বাকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রঘুনাথ ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, প্রভাষক শুভংকর মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আরিফ সরদার, রঘনাথপুর বাজার বনিক সমিতির সভাপতি এ এম আমিনুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন- প্রভাষক  ননীগোপাল মণ্ডল, শিক্ষক অবঃ সত্য প্রসাদ জোদ্দার প্রমুখ। সংগীত শিক্ষক সুব্রত মন্ডল ও নৃত্য শিক্ষক স্বপন মন্ডলের পরিচালনায় সংগীত, নৃত্য পরিবেশন করে একাডেমির সংগীত ও নৃত্যের শিক্ষার্থীরা।

এছাড়া, সংগীত পরিবেশন করেন আনন্দ কুমার মন্ডল, মনিশঙ্কর বালা, উজ্জ্বল বিশ্বাস, প্রভা কবিরাজ, সুকুমার মন্ডল, হিয়া মন্ডল, প্রমা কবিরাজ, প্রমুখ। তবলায় সংগত করেন মনিশঙ্কর মন্ডল, অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক পরিতোষ মন্ডল। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ড.এস,কে বাকার ললিতকলা একাডেমির সভাপতি অনুপ কুমার মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930