শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে 

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ১ লা জুন সোমবার দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে দুগ্ধ খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম।

এছাড়াও এ জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ এই খাতকে আরও শক্তিশালী করছে। তিনি নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আর্থিক উন্নয়নে দুগ্ধ খামার একটি কার্যকর ওসম্ভাবনাময় ক্ষেত্র। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তাগন নিরাপদ দুধ উৎপাদন, দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং দুগ্ধ খাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930