শিরোনাম :
সততার দৃষ্টান্ত দেখালেন ঝালমুড়ি বিক্রেতা জয়নাল কোটালীপাড়ায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বালু লুটতরাজদের নাম বাদ দিয়ে পরিবেশ কর্মীদের নামে চার্জশীট দাখিল পুনঃতদন্তের দাবি ক্র্যাশার ব্যবসায়িদের অনির্দিষ্টকালের ধর্মঘটে নদীতে লাখো বালু ও নৌ শ্রমিকের মানববেতর জীবন যাপন  সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

পঞ্চগড়ে নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলনের দায়ে মোহাম্মদ শামীম হোসেন নামে এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ৩ জুন বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন মোহাম্মদ শামীম হোসেন। পরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী। পরে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সংশোধিত) অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালি উত্তোলনের ব্যবহার করা ভেকুটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করেন মোহাম্মদ শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী বলেন, নদীর তীরে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন শামীম নামে ওই ব্যাক্তি। পরে জরিমানা করা হয়েছে। একই সাথে সর্তক করা হয়েছে যে, নদীতে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে একই কাজ করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে এসময় শামীম হোসেন ক্ষমা প্রার্থনা করে ভূল স্বীকার করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930