শিরোনাম :
সততার দৃষ্টান্ত দেখালেন ঝালমুড়ি বিক্রেতা জয়নাল কোটালীপাড়ায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বালু লুটতরাজদের নাম বাদ দিয়ে পরিবেশ কর্মীদের নামে চার্জশীট দাখিল পুনঃতদন্তের দাবি ক্র্যাশার ব্যবসায়িদের অনির্দিষ্টকালের ধর্মঘটে নদীতে লাখো বালু ও নৌ শ্রমিকের মানববেতর জীবন যাপন  সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেসক্লাব সাংগঠনিক উন্নয়ন সভা ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র ভ্যালীতে ৩ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত সভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকরেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, প্রধান অতিথির আসন অলংকৃত করেন, পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মানবাধিকার জোটের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মজিবুর রহমান মিন্টু, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় জেলা -উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক নেতারা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষক শামীম তালুকদার। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক বেলাল আহমেদ সরকার ও ফারুক আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব, ময়মমনসিংহ জেলা শাখা। সভায় বিভাগীয় জেলা-উপজেলা সকল পর্যায়ের সাংবাদিক নেতারা মত বিনিময় করেন।

সভায় মতবিনিময়কালে বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংগঠনিক কাঠামোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সকল স্তরের সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে এবং একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভা সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930