বরাবর
হেড অব নিউজ / সিএনই / চিফ রিপোর্টার / অ্যাসাইনমেন্ট এডিটর / বার্তা সম্পাদক
সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম
বিষয়ঃ – ‘বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কার্যকর ও বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে’ সংবাদ সম্মেলনের মিডিয়া কাভারেজ প্রসঙ্গে।
জনাব,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।
আগামীকাল ৬ জুন ২০২৬,শনিবার, সকাল ১১.৩০ টায় রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় (লিফট-৪, সায়হাম স্কাই ভিউ টাওয়ার)-এ – বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কার্যকর ও বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনটি যথাযথভাবে প্রচার ও প্রকাশের লক্ষ্যে আপনার সম্মানিত গণমাধ্যমের প্রতিনিধি প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনুরোধে
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক,এবি পার্টি
মোবাইলঃ ০১৭১৬৪৩৭২৪১