কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক
Reporter Name
Update :
শনিবার, ৬ জুন, ২০২৬
Share
কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ পাঁচজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করছিল এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জনসাধারণের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ পাঁচজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার সকালে উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করছিল এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জনসাধারণের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।