শিরোনাম :
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’ অ্যালবামের মোড়ক উন্মোচন টাঙ্গাইলে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’ অনুষ্ঠিত টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো ১০ বিজিবির অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ “আমরাই তৃতীয় রাজনৈতিক শক্তি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না” : আসিফ মাহমুদ কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, ধামাচাপা দেয়ার চেষ্টা মধ্যনগরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, ভূয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড ৩৮ ঘণ্টা খোলা আকাশের নিচে নারী শিশু সহ ১০ জন, সমাধান মেলেনি পতাকা বৈঠকেও
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

“আমরাই তৃতীয় রাজনৈতিক শক্তি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না” : আসিফ মাহমুদ

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি খুব বেশি দিন দেশ পরিচালনা করতে পারবে বলে মনে হয় না। সম্প্রতি একটি এলাকায় তাদের একটি কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়নি। এটি তাদের জনসমর্থনের বাস্তব চিত্র তুলে ধরে।

এনসিপির সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার ৬ জুন দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় দেশপ্রিয় কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন এনসিপির প্রতি রয়েছে। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন চলমান রয়েছে। আগামী শীতের মধ্যেই কয়েক ধাপে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মেয়র পদে আমাদের প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। তিনি ২০১৮ সাল থেকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, কুমিল্লার জনগণ মেয়র নির্বাচনে তারিকুল ইসলামকেই বেছে নেবে।

এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জনাব তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক জনাব আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031