শিরোনাম :
বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক  তেঁতুলিয়ায় ভূমিকম্প অনুভূত, আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা  ইসলামী ব্যাংকিং রক্ষার দাবিতে কুমিল্লায় গ্রাহকদের মানববন্ধন কুমিল্লা বিমানবন্দর চালুর জোর দাবি এমপি মনিরুল হক চৌধুরীর কুমিল্লায় ৪২ জন প্রান্তিক পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ মাউশির দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ 
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকিং রক্ষার দাবিতে কুমিল্লায় গ্রাহকদের মানববন্ধন

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে কুমিল্লায় মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক।

মঙ্গলবার ৯ জুন সকাল ৯টায় নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি এবং গ্রাহকদের দুই ঘণ্টা লেনদেন থেকে বিরত থেকে চলমান প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান।

গ্রাহকদের মতে, দেশের ইসলামী ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে হলে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031