শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ 

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হচ্ছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পাচ্ছেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকছেন।

মধ্যনগর এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) কর্মকর্তা আব্দুল হক জানান, গত ৩ মে থেকে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চলতি মৌসুমে মোট ১ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৬৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। উপজেলায় নিবন্ধিত কৃষকের সংখ্যা প্রায় ৩ হাজার ২০০ জন।

তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে তারা সহজেই তাদের উৎপাদিত ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারেন।”

ধান বিক্রি করতে আসা কৃষক নুরুজ্জামান বলেন, “সরকারি খাদ্যগুদামে সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি। বাজারে অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না, কিন্তু এখানে সরকারি নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছি। এতে উৎপাদন খরচ উঠে আসার পাশাপাশি কিছুটা লাভও হচ্ছে।”

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি সহায়তার মাধ্যমে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এদিকে, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকরা ধান নিয়ে খাদ্যগুদামে আসছেন। সরকারি উদ্যোগে সরাসরি ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কৃষিবান্ধব এ কর্মসূচি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য মজুদ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930