রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : তিন ঘন্টার ব্যবধানে কুড়িগ্রামে রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ও কোদালকাটি ইউনিয়নে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বেলা ২ টার সময় রাজিবপুর সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী দক্ষিণ পাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র আদনান (৩) বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়।
স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ছেলেটিকে মৃত্যু বলে ঘোষণা করে।
অপরদিকে বিকেল ৫ টার সময় উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি গ্রামের সাইফুল ইসলামের কন্যা আফিয়া (২) বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে তাকে দ্রুত রাজিবপুর হাসপাতালে নিয়ে আসে।
পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাকেও মৃত্যু বলে ঘোষণা করে।
একই দিনে দুটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে রাজিবপুর থানায় দুটি পৃথক জিডি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।