শিরোনাম :
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের কুমিল্লা নগরীতে অনাগত সন্তানসহ প্রসূতির মৃত্যু কুমিল্লার গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে কুউক চেয়ারম্যানের বৈঠক কুউক চেয়ারম্যান ও ভিপি ওয়াসিমকে বিজিডিসিএল কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাজিবপুরে বিধবাকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা আদালতে মামলার হাজিরা দিতে এসে বারান্দাতেই মৃত্যু হলো আসামীর চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার   চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২ হাজার বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

কুউক চেয়ারম্যান ও ভিপি ওয়াসিমকে বিজিডিসিএল কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান জননেতা মোঃ উদবাদুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)-এর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল), কুমিল্লায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিস্ট্রেশন নং-চট্র-৯৮৯।
বুধবার বিজিডিসিএল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে দুই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং সেবার মানোন্নয়নে তাঁদের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি বশির আহম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক খন্দকারসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় অতিথিরা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও জনবান্ধব সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031