রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। রবিবার ২১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ১৫ বছর। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায় নি। জানা যায়, দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন টনকি এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মেলান্দহ উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায় নি। এ বিষয়ে...
রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।
রবিবার ২১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের আনুমানিক বয়স ১৫ বছর। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায় নি।
জানা যায়, দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন টনকি এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মেলান্দহ উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায় নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।