শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, যা তথ্য দিল মাউশি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ইনসাফ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলির ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা বা জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ বিষয়টি কথা বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট দুই কর্মকর্তার সাথে। তারা জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা যদি যোগদানের দিন থেকে এমপিওভুক্ত হতে পারেন তাহলে যোগদানের তারিখই হবে তাদের প্রথম এমপিওভুক্তির তারিখ। আবার সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক যদি যোগদানের তিন মাস পর এমপিওভুক্ত হন, তাহলে যেদিন তিনি এমপিওভুক্ত হয়েছেন সেদিনই হবে তার প্রথম এমপিওভুক্তির তারিখ।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘প্রথম এমপিওভুক্তির তারিখ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। শিক্ষকরা যখন থেকে ইনডেক্স প্রাপ্ত হন, তখন থেকেই মূলত প্রথম এমপিওভুক্তির তারিখ বিবেচিত হয়। তবে কোনো শিক্ষক দেরিতে এমপিওভুক্ত হলেও যদি বকেয়া পান তাহলে যে মাস থেকে তিনি বকেয়া পাচ্ছেন সেই মাসই তার প্রথম এমপিওভুক্তির তারিখ বিবেচিত হবে। অর্থাৎ একজন শিক্ষক স্কুল বা কলেজে যোগদানের সাত মাস পর এমপিওভুক্ত হলেন; তিনি যদি সাত মাসের বকেয়া পান তাহলে যোগদানের তারিখই হবে তার প্রথম এমপিওভুক্তির তারিখ।

এ দিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেয়া হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031