সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী চারজন শিক্ষার্থীই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সুপালী সরকার (রোল: ৬৩০১১৫০), মৌ সরকার (রোল: ৬৩০১১৫১) এবং স্নিগ্ধ বিশ্বাস কংক (রোল: ৬৩০১১৪৯)। এছাড়া সাধারণ বৃত্তি অর্জন করেছে বিচিত্র অধিকারী (রোল: ৬৩০১১৪৮)।
চারজন শিক্ষার্থীই মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল তালুকদার বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।