ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ফিজিবিলিটি স্টাডি কমিটির এক্সপার্ট সদস্যরা প্রকল্পের বিভিন্ন কারিগরি ও পরিকল্পনাগত বিষয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সুপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। এ লক্ষ্যে বাস্তবসম্মত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ফিজিবিলিটি স্টাডির সুপারিশ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক পরিবেশের মানোন্নয়ন এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা 

আপডেট সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬